ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) উদ্ধৃত আল আলম নিউজ নেটওয়ার্ক ইনফরমেশন, খালিদ শরীফ, এক সংবাদ সম্মেলনে বলেন: আমরা ত্রিপোলিতে 1,700 মৃতদেহসহ একটি গণ-সমাধি আবিষ্কার করেছি।
তিনি বলেন: এই সকল হতভাগাদের উপর বর্বরচিত অত্যাচার করা হয়েছে। এমনকি তাদেরকে হত্যার পর এই অপরাধ ধামাচাপা দেয়ার জন্য অত্যাচারীরা তাদের মরদেহে রাসয়নিক পদার্থ নিক্ষেপ করেছে।
মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, গাদ্দাফী সরকার 1996 সালে শত শত বন্দীদেরকে হত্যা করেছিল।
তদন্ত কমিটির সদস্য, সালেম আল ফারজানি গাদ্দাফীর অপরাধ সম্পর্কে বলেন: মৃতদের গণ-সমাধি দেখার আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়ে হাড় ভাঙ্গা ও ছিন্ন-ভিন্ন মরদেহ দেখতে পাই।
তিনি বলেন: আমরা আন্তর্জাতিক সংস্থা থেকে সহায়তা চাই, কারণ বর্তমানে 1,700 বেশি শহীদের (martyred) হাড় ভাঙ্গা ও ছিন্ন-ভিন্ন লাশ আমাদের সামনে রয়েছে।
867272