IQNA

কাবুলে অবস্থিত সি আই এ কার্যালয়ে সশস্ত্র সন্ত্রাসীদের হামলা

21:15 - September 26, 2011
সংবাদ: 2193800
আন্তর্জাতিক বিভাগ : গতরাতে অজ্ঞাত পরিচয়ের একদল সশস্ত্র সন্ত্রাসী আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন গোয়েন্দা বিভাগের কার্যালয়ে হামলা চালিয়েছে।
আখবারে লিবিয়া বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র সন্ত্রাসীরা কাবুলের আরইয়ানা হোটেলে অবস্থিত সি আই এ’র কার্যালয়ে হামলা চালিয়েছে। এ সময় হামলকারী ও আফগান নিরাপত্তা বাহিনী’র সদস্যদের মাঝে গুলি বিনিময় হয়। এ সংঘর্ষে কমপক্ষে ৩ ব্যক্তি প্রাণ হারিয়েছে।
সি আই এ উক্ত হামলার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি।
অপরদিকে রেডিও বিবিসি ঘোষণা করেছে যে, মার্কিন এক কর্মকর্তা উক্ত হামলার বিষয়টি সত্যায়িত করেছেন।#867328
captcha