আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আফগানিস্তানের সরকারী প্রচার মাধ্যম বিষয়ক কেন্দ্রের সহকারী প্রধান গতরাতে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন : উক্ত হামলার পরিকল্পনাকারী হামিদুল্লাহ আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী’র সদস্যদের কর্তৃক গ্রেপ্তার হয়েছে।
সেফাতুল্লাহ সাহাফ সাফী এ সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে বলেন : এ সম্পর্কে নতুন তথ্য খুব শীঘ্রই আমাদের হস্তগত হবে, যা পরবর্তীতে সংবাদ মাধ্যমসমূহকে প্রদান করা হবে।
এর পূর্বে আফগানিস্তানের সন্ধী বিষয়ক উচ্চতর পরিষদের সদস্য রাহমাতুল্লাহ ওয়াহিদ ইয়ার বলেছিলেন যে, হামিদুল্লাহ হচ্ছে ঐ ব্যক্তি যে পাকিস্তানের কোয়েটা পরিষদের সদস্য ইসমাতুল্লা ও আত্মাঘাতী বোমা বহনকারীকে উক্ত পরিষদের প্রতিনিধি হিসেবে রব্বানীর সাথে সংলাপে বসার জন্য আফগানিস্তানে পাঠিয়েছিল।
উল্লেখ্য, আফগানিস্তানের সন্ধী বিষয়ক উচ্চতর পরিষদের প্রধান গত মঙ্গলবার তার বাসভবনে চালানো এক সন্ত্রাসী হামলায় নিহত হন। আত্মঘাতী বোমা বহনকারী লোকটি সন্ধীর বিষয়ে সংলাপের জন্য জনাব রব্বানীর সাথে সাক্ষাতের সময় তার সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে তিনি নিহত হন।#867531