IQNA

নারীদের সাথে সহিংস আচারণে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আল-উইফাক

23:29 - September 28, 2011
সংবাদ: 2195290
আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনের আল-উইফাক ইসলামিক সোসাইটি স্বৈরাচারী আলে খলিফা সরকারের বাহিনী কর্তৃক নারীদেরকে নৃশংস গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাহরাইনের আল-উইফাক ইসলামিক সোসাইটি এক বিবৃতি প্রদান পূর্বক ঘোষণা করেছে যে, বাহরাইনের নারীরা জনসম্মুখে স্বৈরাচারী আলে খলিফা সরকারের সৈন্যদের কর্তৃক প্রহৃত ও অবমাননার শিকার হয়েছে।
উক্ত বিবৃতিতে বলা হয়েছে : গ্রেপ্তারের পূর্বে স্বৈরাচারী সরকারের সৈন্যরা একটি ট্রেডিং কমপ্লেক্সের সম্মুখে নারীদের হাত বেধে জনসম্মুখে তাদেরকে মাটিতে ফেলে দেয়। অতঃপর সকলের সামনেই তাদেরকে প্রহার করতে শুরু করে।
আল-উইফাক গ্রেপ্তারকৃত নারীদের অবিলম্বে মুক্তি দাবী করে এ অবমাননকার পদক্ষেপের জন্য স্বৈরাচারী আলে খলিফা সরকারের কর্মকর্তাদেরকে দায়ী করেছে।
উক্ত বিবৃতির শেষাংশে বলা হয়েছে যে, ঐ নারীদেরকে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘন করে গ্রেপ্তার করা হয়েছে।#868096
....
captcha