Elnashra এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লিবিয়ার বিভিন্ন সূত্র ঘোষণা করেছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ইমাম মুসা সাদরের অবস্থানের স্থান শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে। এ তথ্যের ভিত্তিতে আরো জানা গেছে যে, স্বৈরাচারী গাদ্দাফী কর্তৃক গ্রেপ্তারকৃত ইমাম মুসা সাদর ও তার সাথীদের –শেইখ মুহাম্মাদ ইয়াকুব ও আব্বাস বাদরুদ্দীন- সম্পর্কে বিস্তারিত শীঘ্রই জানা যাবে।
এ সূত্র আরো জানিয়েছে যে, লিবিয়ান বিপ্লবীরা স্বৈরাচারী গাদ্দাফী সরকারের এমন কিছু অফিসারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যারা ইমাম মুসা সাদর সম্পর্কে বিস্তারিত জানে। তাদের বর্ণনামতে ইমাম মুসা সাদর ও তাঁর সাথীরা ত্রিপোলী হতে বাইরে যাননি।#868220
....