ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : এ সম্মেলন আগামী রবিবার ১লা অক্টোবর স্থানীয় সময় দুপুর ২টায় ওলামা, মুসলিম চিন্তাবিদগণ ও চলতি বছরে হজ্বে গমনরতদের উপস্থিতিতে মিসবাহ ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, এ সম্মেলনে ধর্মীয় পত্রিকা ‘ইসলাহে’র সম্পাদক ‘সাইয়্যেদ মুহাম্মাদ জাবের জাওয়ারসী’, হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ তানভীর আব্বাস রাজাভী, হুজ্জাতুল ইসলাম নাকী আসকারী হজ্বের ওয়াজিবাত ও হজ্বের মাসআলা-মাসায়েলের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।#869005
.....