IQNA

ইসলামি দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের তৃতীয় সম্মেলন শুরু

21:00 - September 30, 2011
সংবাদ: 2195917
আন্তর্জাতিক বিভাগ : ইসলামি দেশসমূহের স্বাস্থ্যমন্ত্রীদের তৃতীয় সম্মেলন গতকাল (২৯শে সেপ্টেম্বর) কাযাকিস্তানের রাজধানী ‘আস্তানা’তে শুরু হয়েছে।
ইসলামি সম্মেলন সংস্থা (OIC) এর ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব ‘আকমালুদ্দীন এহসান উগলু’র বক্তৃতার মাধ্যমে শুরু হয়।
তিনি এ সময় সকল মুসলিম দেশের স্বাস্থ্য অবস্থার বিষয় পর্যালোচনা করার জন্য সম্মেলন অংশগ্রহণকারী সকল স্বাস্থ্যমন্ত্রীদের প্রতি আহবান জানান।
এ সম্মলনে স্বাস্থ্যমন্ত্রীগণ ছাড়াও, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, আন্তর্জাতিক এইডস প্রতিরোধ সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশুদের মৃত্যুর সংখ্যায় হ্রাস ঘটাতে, মায়ের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করণ ও ধনুষ্টংকার, এইডস, ম্যালারিয়া এবং হিপাটাইটিস ইত্যাদি রোগের প্রতিরোধের উপর আলোচনা ও পর্যালোচনার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।# 870128
......
captcha