IQNA

বাহরাইনী চিকিত্সকদের মৃত্যু দণ্ডাদেশের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

21:03 - September 30, 2011
সংবাদ: 2195920
আন্তর্জাতিক বিভাগ : বিক্ষোভে অংশগ্রহণকারী ও আহতদের সেবাদানকারী বাহরাইনী শিক্ষক ও চিকিত্সকদেরকে মৃত্যুদণ্ডাদেশ এবং দীর্ঘকালীন কারাদণ্ড প্রদান বিষয়ক রায় প্রদানের পর এদেশের জনগণ রাস্তায় নেমে এসে এ রায়ের প্রতিবাদ জানিয়েছে।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিক্ষোভকারীরা বাহরাইনের স্বৈরাচারী সরকার কর্তৃক এদেশের নিরাপরাধ মানুষের বিরুদ্ধে এ রায় কার্যকরে বাধা দানের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে।
এরই ভিত্তিতে স্বৈরাচারী আলে খলিফা সরকার বিরোধী বেশ কিছু রাজনৈতিক দল, স্বৈরাচারী সরকারের আদালত কর্তৃক এ রায়ের আনুষ্ঠানি বিরোধিতা জানিয়েছে।
এছাড়া আন্তর্জাতিক ক্ষমা সংস্থা এ রায়কে আন্তর্জাতিক আইন বিরোধী বলে আখ্যায়িত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চিকিত্সকদের বিরুদ্ধে এমন রায় প্রদানকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছে।
দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন হতে জানা গেছে যে, বৃটিশ সরকারও বিক্ষোভকারী, চিকত্সক ও শিক্ষকদের বিরুদ্ধ এ রায়ের ব্যাপারে উদ্বিগ্নতা প্রকাশ করেছে।# 870051
......
captcha