IQNA

ইরাকের দক্ষিন অঞ্চলের একটি ইমামবাড়ীতে ভয়াবহ বিস্ফোরণ ; ১৮ জন নিহত

22:06 - October 01, 2011
সংবাদ: 2196798
আন্তর্জাতিক বিভাগ : ইরাকের দক্ষিন অঞ্চলের হিল্লাহ শহরের অবস্থিত হযরত আইয়ুব (আ.) এর মাযারের পাশ্ববর্তী একটি স্থানে আযাদারীরত লোকদের মাঝে একটি গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ ব্যক্তি প্রাণ হারিয়েছে।
আসওয়াতুল ইরাকে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাবোল প্রদেশের পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, গতকালের এ বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উক্ত স্থানকে ঘিরে রাখে।
পুলিশের এ সূত্রের বরাত দিয়ে আরো জানা গেছে যে, এ সন্ত্রাসী হামলার ব্যাপারে তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে।
উল্লেখ্য, হিল্লাহ শহরটি বাগদাদ হতে ১০০ কিলোমিটারে দূরত্বে অবস্থিত এবং এ শহরের অধিকাংশ জনগণই শিয়া মাযহাবের অনুসারী।#870527
captcha