ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) খবর নেটওয়ার্ক "আল জাজিরা" কর্তৃক উদ্ধৃত রিপোর্ট: ওমান এর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী, "হামুদ সাজুরী", এই খবর জানিয়ে বলেছেন: ওমানের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরে এদেশে প্রথম আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে এবং বর্তমানে দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক, প্রতিষ্ঠা করতে সম্মতি জানিয়েছে।
তিনি বলেন: এদেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের ভবিষ্যতবাণী যে দেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হলে ওমানের আর্থিক ও ব্যাঙ্কিং সেক্টরে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন ধাপ দেখতে পাওয়া যাবে।
সানজুর আরো বলেন: ওমানের কেন্দ্রীয় ব্যাংক এজন্য আইন সংস্কার করতে চায় যাতে ইসলামী শরিয়া আইনের বিধানের সাথে ব্যাংকিং ব্যবস্থার সমন্বয় থাকে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে যেন যথাযথ মিল থাকে সে জন্যেও বিশেষ ক্রিয়াকলাপ ও চেষ্টা করব।
তিনি সবশেষে বলেন: আল ইজ্জ ব্যাংক ১০০ মিলিয়ন ওমানি rials (২৫৯ মিলিয়ন ডলার) এর প্রারম্ভিক মূলধন সঙ্গে নিয়ে আগামী বছরের শুরুতে কাজ শুরু করবে।
873931