IQNA

ওমানে দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হবে

17:51 - October 06, 2011
সংবাদ: 2200016
আন্তর্জাতিক বিভাগ: ওমানের কেন্দ্রীয় ব্যাংক সেদেশের রাজধানী মাস্কটে "আল ইজ্জ নামক" (বিশ্ব সন্মান ব্যাংক) দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক, প্রতিষ্ঠা করতে একমত হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) খবর নেটওয়ার্ক "আল জাজিরা" কর্তৃক উদ্ধৃত রিপোর্ট: ওমান এর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী, "হামুদ সাজুরী", এই খবর জানিয়ে বলেছেন: ওমানের কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরে এদেশে প্রথম আন্তর্জাতিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে এবং বর্তমানে দ্বিতীয় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক, প্রতিষ্ঠা করতে সম্মতি জানিয়েছে।
তিনি বলেন: এদেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের ভবিষ্যতবাণী যে দেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হলে ওমানের আর্থিক ও ব্যাঙ্কিং সেক্টরে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন ধাপ দেখতে পাওয়া যাবে।
সানজুর আরো বলেন: ওমানের কেন্দ্রীয় ব্যাংক এজন্য আইন সংস্কার করতে চায় যাতে ইসলামী শরিয়া আইনের বিধানের সাথে ব্যাংকিং ব্যবস্থার সমন্বয় থাকে। ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে যেন যথাযথ মিল থাকে সে জন্যেও বিশেষ ক্রিয়াকলাপ ও চেষ্টা করব।
তিনি সবশেষে বলেন: আল ইজ্জ ব্যাংক ১০০ মিলিয়ন ওমানি rials (২৫৯ মিলিয়ন ডলার) এর প্রারম্ভিক মূলধন সঙ্গে নিয়ে আগামী বছরের শুরুতে কাজ শুরু করবে।
873931
captcha