IQNA

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

12:02 - October 07, 2011
সংবাদ: 2200214
আন্তর্জাতিক বিভাগ : আলজেরিয়ার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সারাদেশ ব্যাপী পেশ ইমাম ও কুরআন প্রশিক্ষক নিয়োগের উদ্দেশ্যে বিশেষ কুরআন প্রতিযোগিতা আয়োজন করেছে।
Ennahar online এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আলজেরিয়ার আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ খবর ঘোষণা করে বলেছে : এ প্রতিযোগিতা আগামী ১২ হতে ১৮ই অক্টোবর নাগাদ ১১টি জাতীয় ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সকল ইনস্টিটিউটসমূহ বানতাহ, তেলমাসান, গালিযান, কানসতানতিন, তিজী ভুজো, বাসকারাহ, আইন সালেহ, তামন্রাস্ত, মিলা, আলজেরিয়া ও সাঈদাহ’ শহরে অবস্থিত।
এ প্রতিযোগিতায় পেশ ইমামগণ ও কুরআন প্রশিক্ষকরা দু’টি পৃথক পৃথক বিভাগে অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে ৩০০ জন ইমাম, ১৪০ জন কুরআন প্রশিক্ষক ও ২৩৫ জন মুয়াজ্জিন ও কর্মকর্তা হিসেবে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় ইনস্টিটিউটসমূহে নিয়োগ পাবেন।#873991
captcha