IQNA

সৌদি আরবের পূর্বাঞ্চলে আইন বিষয়ক কর্মীদের গ্রেফতার

17:39 - October 08, 2011
সংবাদ: 2201038
আন্তর্জাতিক বিভাগ: আরাবস্থানের পুলিশরা গতরাতে ১১-ই মেহেরে (ফার্সী) কাতিফ শহরের শিয়াদের বসবাস্থানে আল-আওয়ামিয়াহ্ অঞ্চলে গোলাগুলি হওয়ার পর কয়েক জন আইন বিষয়ক কর্মীদের গ্রেফতার করেছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনার): খবরের চ্যানেল (রাশেদে) বলেছে যে, আল আওয়ামিয়াহ্ শহরে গতরাতে গুলির শব্দ শোনা গিয়েছে এবং ঐ অঞ্চলের জনগণের সাথে সৌদি আরবের পুলিশদের গোলাগুলি হওয়ার পর দুই জন বয়োবৃদ্ধকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার উদ্দেশ্য ছিল তাদের সন্তানেরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করেছিল।
আল-আওয়ামিয়াহর পুলিশ জানিয়েছে, তাদের সন্তানেরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করার কারণে এই দুই ব্যক্তি আলহজ্ব হোসেন আল জায়েদ ও আলহজ্ব সায়িদ আব্দুল্লাহকে গ্রেফতার করেছে এবং ফজেল আল-মোনসেফ এই দুইজন শিয়াকর্মীদের খোজ-খবর নেওয়ার জন্য আল-আওয়ামিয়াহ্ থানায় গেলে তাকেও গ্রেফতার করে এবং কারাবদ্ধ করে।
তাদের দেখান উদ্দেশ্যে অইন বিষয়ক কর্মী হোসাইন আল-হোজাইয়ে আল-আওয়ামিহ্ থানায় গেলে পুলিশ তাকেও গ্রেফতার করে।
আল-আওয়ামিয়াহার অধিবাসীরা পুলিশের এই পদক্ষেপের প্রতিরোধের জন্য থানার পাশে জড় হয়েছে এবং পুলিশের গাড়ির দিকে পাথর ছুড়ে এই দুই অইন বিষয়ক শিয়া কর্মীদের গ্রেফতারের প্রতিবাদের ভাষা জানিয়েছে।
আল-আওয়ামিয়াহার প্রবেশ পথে এবং গাড়ি চলাচলের স্থানগুলোতে সৈন্যদেরকে মোতায়েন করেছে এবং গোলাগুলির শব্দ কয়েক ঘন্টা পর্যন্ত শোনা গিয়েছে।
সৈন্য বাহিনীর গোলা-গুলির কারনে সৌদি আরবের পূর্বঞ্চলে কাতিফ, আওয়ামিয়াহ এবং আশেপাশের অন্নান্য অঞ্চলের একজন নারী সহ ২৪ জন আহত হয়েছে।
সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে আল-আওয়ামিয়াহার অধিবাসিদের রক্ষা করার জন্য আল-কাদিহ, ওম আল-হামাম, আল-মালাহা এবং সাফাভি শহর থেকে জনগণ আল-আওয়ামিয়াহ দিকে রওনা হছেয়ে।
873204
captcha