Interfax এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মসজিদটি ৭.৫ হেক্টর জমির উপর নির্মিত হচ্ছে। এতে থাকবে ৬৫ মিটার দৈর্ঘ্যের ৪টি মিনার এবং ৪৭ মিটার দৈর্ঘ্যের একটি গম্বুজ।
এ প্রকল্পে ১০০ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। যার মধ্য হতে ৭০ মিলিয়ন ডলার কাতার এবং অবশিষ্ট অর্থ তাজিকিস্তান প্রদান করবে।
এ মসজিদ নির্মাণ কাজ গত ৬ই অক্টোবর বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এতে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানোভ উপস্থিত ছিলেন।
যদিও কিছু কিছু বিশ্লেষকরা মনে করছেন যে, তাজিকিস্তান সরকার মুসুল্লিদেরকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে এ বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে।
কিছুদিন পূর্বে তাজিকিস্তানের প্রেসিডেন্ট মসজিদ ও গীর্জায় শিশুদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ শীর্ষক বিল পাশ করেছেন। এছাড়া এদেশের কর্মকর্তারা সকল সেক্যুলার স্কুলসমূহে, বিশ্ববিদ্যালয় এবং সরকারী ভবনসমূহে হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ পদক্ষেপসমূহ ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।
উল্লেখ্য, তাজিকিস্তানের ৭৫ লক্ষ জনগণের মধ্যে শতকরা ৯৫ ভাগ লোক হচ্ছে মুসলমান।#875287