IQNA

জায়নবাদীরা পশ্চিম তীরে আরেকটা মসজিদ ধ্বংস করেছে

17:46 - October 12, 2011
সংবাদ: 2203951
আন্তর্জাতিক বিভাগ: জায়নবাদী সরকারের বাহিনী আজ সকালে পশ্চিম তীরে আরেকটা মসজিদ ধ্বংস করেছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) «Paltelgraph» ওয়েবসাইটে উদ্ধৃত রিপোর্ট: জায়নবাদীরা তৃতীয় বারের মত জর্দান নদীর উত্তর অংশে পশ্চিম তীরে আর একটি মসজিদ ধ্বংস করেছে।
জায়নবাদীরা বলছে একটি সামরিক এলাকায় যেখানে নির্মান কাহ নিষিদ্ধ সেখানে মসজিদ তৈরি করার কারণে তা ধ্বংস করা হয়েছে।
ঐ এলাকাতেই ইহুদী বসতি দিনের পর দিন বেড়েই চলেছে অথচ মুসলমানদের একটি তাবুও গাড়ার উপায় নেই।
জায়নবাদীরা এই এলাকাতে পরিপূর্ণ অআধিপত্ত বিস্তার করার জন্য পশ্চিম তীরে একের পর এক মসজিদ ধ্বংস করেই চলেছে।
877871

captcha