আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান জেনারেল আব্দুল্লাহ নাকের সের্ত হতে মো’তাসিমের গ্রেপ্তারের খবর সত্যায়িত করেছেন। মো’তাসিম সের্ত শহর থেকে পলায়নের সময় গ্রেপ্তার হয় বলে জানা গেছে।
আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে যে, এদেশের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের অপর একটি সূত্র ঘোষণা করেছে : মো’তাসিমকে জিজ্ঞাসাবাদের জন্য বিনগাজীতে স্থানান্তরিত করা হয়েছে।
এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, মো’তাসিম তার পরিবারের সাথে গাড়ীতে করে সের্ত শহর হতে পলায়নের সময় গ্রেপ্তার হয়।
বলা হচ্ছে যে, এ খবর ছড়িয়ে পড়ার পর কয়েকটি শহরের জনগণ উল্লাশ করেছে। সংবাদসূত্র সমূহের বরাত দিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়েছে যে, সের্ত শহর অতিশীঘ্রই বিপ্লবীদের দখলে চলে আসবে।#879225