Lermf ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ফ্রান্সের পেশ ইমামগণের তৃতীয় জাতীয় সম্মেলন ফ্রান্স মুসলিম সোসাইটির উদ্যোগে গত ১৪ই অক্টোবর শুরু হয়ে গত ১৫ই অক্টোবর সমাপ্ত হয়েছে।
মরক্কোর আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত ফ্রান্সের বিভিন্ন শহরের পেশ ইমামগণ, ফ্রান্স, মরক্কো ও অন্যান্য ইউরোপীয় দেশের আলেম-ওলামাগণ এতে উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে অংশগ্রহণকারীগণ পেশ ইমামগণের প্রশিক্ষণ পরিস্থিতি, মুসলিম ওলামাদের প্রশিক্ষণে মরক্কোর ভূমিকা, ইউরোপে ধর্ম ভিত্তিক উগ্রবাদীতার মোকাবেলার পদ্ধতি ইত্যাদি বিষয় পর্যালোচিত হয়।#880824
......