আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিবেদনে বলা হয়েছে যে, বিবিসি’র ভিডিও চিত্র ধারণকারী একটি টিম ভিডিও চিত্র ধারণের সময় নিরাপত্তা বিভাগের বিশেষ বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত কয়েকটি কুকুর ও কবর খোঁড়ার বিশেষ সরঞ্জামাদি নিয়ে ঐ স্থানে প্রবেশ করে।
নিরাপত্তা বাহিনী’র সদস্যরা বিবিসি’র ভিডিও চিত্র ধারণকারী টিমকে ভিডিও করা হতে বাধা দেয়ার চেষ্টা করে। তাদের সাথে কথাবার্তার সময় এ বিষয়টি প্রকাশ পায় যে, তারা দাফন করা কোন লাশ উদ্ঘাটনের জন্য এ কৃষিক্ষেত্রে এসেছে। ঐ কৃষিক্ষেত্রটি ছিল লিবিয়ার রাজধানী ত্রিপোলী হতে ২০ কিলোমিটার দক্ষিনে অবস্থিত।
বিবিসি প্রতিবেদক, ত্রিপোলী’র সামরিক পরিষদের প্রধান আব্দুল হাকিম বিলহাজকে জানিয়েছেন যে, এ বিষয়ের উপর পুরোনো যে তথ্য রয়েছে তার ভিত্তিতে প্রমাণিত হয় যে, ইমাম মুসা সাদরকে ‘সাবহা’তে স্থানান্তরিত করা হয়েছিল এবং তারপর আমাদেরকে বলা হয়েছিল যে, তাকে ‘আল-কিলয়াহ’তে দাফন করা হয়েছে। কিন্তু প্রাপ্ত নতুন তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, তাকে কোন একটি কৃষিক্ষেত্রে দাফন করা হয়েছে।
তিনি বলেন : আমরা ঐ তথ্যের ভিত্তিতে অনুসন্ধান অব্যাহত রেখেছি এবং আমরা চাই সত্য বিষয়টিকে উদ্ঘাটন করতে। সত্য বিষয়টি জানার পর তা সম্পর্কে জনসাধারণকে অবগত করবো।
বিবিসি ঘোষণা করেছে যে, গাদ্দাফী’র সৈন্যরা কৃষিক্ষেত্রে যে দাফনকৃত লাশের সন্ধানে ছিল সেগুলো ছিল লিবিয়া বিরোধী ব্যক্তিত্বদের এবং আফ্রিকান ব্যক্তিত্বদের।
আব্দুল হাকিম বিলহাজ আরো বলেন : এ বিষয়ে আমাদের নিকট নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, ইমাম মুসা সাদরকে ত্রিপোলী’র দক্ষিনে অবস্থিত একটি কৃষিক্ষেত্রে দাফন করা হয়েছে।# 883864