IQNA

সৌদি রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবী জানিয়েছে মিশরের জনগণ

7:41 - October 22, 2011
সংবাদ: 2208919
আন্তর্জাতিক বিভাগ : মিশরের জনগণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে এদেশ হতে সৌদি রাষ্ট্রদূতের বহিস্কারের দাবী জানিয়েছে।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিক্ষোভকারীরা কায়রো’র ‘আল-জিযা’ অঞ্চলে অবস্থিত সৌদি দূতাবাসের সম্মুখে সমবেত হয়ে স্বৈরাচারী সৌদি সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং মিশর হতে সৌদি রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবী জানায়।
সৌদি আরবে বন্দী মিশরীয়দের পরিবারের সদস্যরা গত ২১শে অক্টোবর এ বিক্ষোভে অংশগ্রহণ করে তাদের সন্তানদের মুক্তির দাবী জানিয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে আটক মিশরীয়দের মুক্তির দাবীতে এ পর্যন্ত বেশ কয়েকটি বিক্ষোভ করেছে আটককৃতদের পরিবারের সদস্যরা।#883871
captcha