IQNA

জার্মান ভাষায় ইমাম খোমেনী (রহ.) এর সূরা হামদের তাফসীর প্রকাশিত

7:28 - October 24, 2011
সংবাদ: 2210482
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ইমাম খোমেনী (র.) কর্তৃক রচিত সূরা হামদের তাফসীর জার্মান ভাষায় অনূদিত এবং হামবুর্গ ইসলামি কেন্দ্রের সহযোগিতায় ও হাদিটেক প্রকাশনী কর্তৃক প্রকাশিত হয়েছে।
কোম হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে জানা গেছে যে, এ গ্রন্থের প্রকাশক লিখেছেন, ইমাম খোমেনী (রহ.) এর মহান এ কর্ম ইসলাম দর্শন ও ইরফান শাস্ত্রের উপর সর্বযুগের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, সূরা হামদের তরজমা এবং তফসীর গ্রন্থের প্রথম সংস্করণ ১২২ পৃষ্ঠায় জার্মান ভাষায়, হাদিটেক প্রকাশনী কর্তৃক, হামবুর্গ ইসলামি কেন্দ্রের সহযোগিতায় প্রকাশ ও জার্মান বাজারে ছাড়া হয়েছে।#884664
captcha