Euro Islam এর ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : অস্ট্রেলিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউরোপ স্ট্যাডি গ্রুপ, ইসলাম ও আরাব স্ট্যাডি গ্রুপের উদ্যোগে, ইউরোপে মুসলমানদের অবস্থা, মুসলিম বিশ্বের সাথে ইউরোপের সম্পর্কের বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসলামি সংস্কৃতি ও বিভিন্ন মাযহাব, মুসলমানগণ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রবাদ, ইউরোপের ইতিহাসের উপর ইসলামের প্রভাব, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ঘটনাবলী, শৈল্পিক ও সাংস্কৃতিক স্বকীয়তা ইত্যাদি বিষয়ে এ সম্মেলনে পর্যালোচিত হবে।
ইসলামিক এ্যান্ড মিডল ইস্ট স্ট্যাডিজ, ইউরোপিয়ান স্ট্যাডিজ ইত্যাদি বিভাগের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।#888965