ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), সংবাদপত্র 'জাকার্তা গ্লোব' উদ্ধৃত; ইসলামী দল 'নাহজাতুল এলম' এবং 'মুহাম্মাদিয়া' এই বছরে ঈদুল ফিতরের দিন নিয়ে বিতর্ক ছিল, এই ইসলামী দুই দল একমত হয়ে আগামী রবিবার কোরবানী ঈদের ঘোষণা করেছেন।
মুহাম্মাদিয়া দলের কর্মকর্তা নাযিব হামিদ বলেছেন, আমরা বৃহস্পতিবারে জ্বিল হাজ্জ্ব মাসের চাঁদ পর্যবেক্ষণ করেছি এবং এই সিদ্ধান্তে পৌছেছি যে, শুক্রবার জ্বিল হাজ্জ্ব মাসের প্রথম দিন ছিল।
'নাহজাতুল এলম'-এর এক কর্মকর্তা সোলেহ হায়য়াত এক সভায় জানিয়েছেন, আমারা জ্বিল হাজ্জ্ব মাসের চাঁদ দেখে এই সিদ্ধান্তে পৌছেছি যে, আগামী রবীবার কোরবানী ঈদ পালিত হবে।
এই বছর দুই লক্ষ জনের বেশী, হজ্জ্বের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছেন এবং পৃথিবীর সবথেকে বেশী মুসলমান ইন্দোনেশিয়া বাস করে।
#891066