IQNA

ইন্ডিয়ায় হযরত মাসূমা (ছা:)-এর নামে একটি হোসাইনিয়া উদ্ভোধন হয়েছে

20:23 - November 02, 2011
সংবাদ: 2216707
রাজনৈতিক এবং সামাজিক সংস্থা: উত্তর প্রদেশে লাকনু শহরে, নয়া দিল্লিতে অবস্থিত ইরানের ইসলামী প্রজাতন্ত্র ও সাংস্কৃতিক অধ্যাপক করিম নাজাফির উপস্থিতিতে হযরত মাসূমা (ছা:)-এর হোসাইনিয়া উদ্ভোধন হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA) পশ্চিম এশিয়ার পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের শাখা; অক্টোবর মাসের ৩০ তারিখে, লাকনু শহরের দাতব্য সংস্থা (amle khair foundation) এবং কারবালা আজিমউল্লাহ্ খান (karbala azemullah khan) প্রতিষ্ঠানের প্রচেষ্টায় দ্বীনি ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হযরত মাসূমা (ছা:) -এর হোসাইনিয়া সংস্থাপন এবং উদ্ভোধন হয়েছে।
এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করা হয়েছে এবং পরবর্তীতে হযরত মাসূমা (ছা:)_এর ফাযিলত, মর্যাদা এবং জ্ঞান সম্পর্কে হুজ্জাতুল ইসলাম জাহির হোসেন ও মাওলানা লিয়াকত রেজা বক্তৃতা প্রদান করেন।
একই ভাবে, নয়া দিল্লিতে অবস্থিত ইরানের ইসলামী প্রজাতন্ত্র ও সাংস্কৃতিক অধ্যাপক করিম নাজাফি তার বক্তৃতায় হযরত মাসূমা (ছা:) এর ফাযিলত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শ্রোতাদের সামনে তুলে ধরে।
উল্লেখ করা প্রয়োজন আছে যে, নয়া দিল্লিতে অবস্থিত ইরানের ইসলামী প্রজাতন্ত্র ও সাংস্কৃতিক অধ্যাপক করিম নাজাফি বলেছেন, হযরত মাসূমা (ছা:)-এর হোসাইনিয়ার ভিতরে একটি লাইব্রেরি সংস্থাপন করার জন্য সাহায্য করবে।
#890845

captcha