IQNA

করবালায়, বাহরাইনের বিক্ষোভের সমর্থনে মিছিল

1:01 - November 06, 2011
সংবাদ: 2217988
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের জনগণের বিক্ষোভের সমর্থনে, আজ কারবালায় ইমাম হোসাইন (আ:)-এর জিয়ারতকারীরা মিছিল বের করেছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA): সংবাদ সংস্থা নুন উদ্ধৃত, ইমাম হোসাইন (আ:)-এর মাজার জিয়ারতকারী বাহরাইনের অধিবাসীরা এবং অন্যান্ন অরবী দেশগুলোর জিয়ারতকারীরা আজ সকালে কারবালার প্রান্তে মিলিত হয়ে বাহরাইনের জনগণের বিক্ষোভের সামর্থন এবং অলে খলিফার অপরাধ শাসনের বিরুদ্ধে মিছিল বের করেছে।
এই মিছিল "বাগদাদ বব" অঞ্চলে "ন্যাশনাল ইনসিওরেন্স"-এর অফিসের সামনে বেইনুল হারাম থেকে শুরু হয় এবং আশে পাশের রাস্তাগুলোয় অব্যহত ছিল।
কারবালার এক উৎস থেকে জানানো হয়েছে, অরবী দেশগুলো ও ফার্সী উপকূলবর্তী অঞ্চলের অধিবাসীরা, এই মিছিলে অংশগ্রহন করে তারা জনিয়ে দিয়েছে বাহরাইনের বিক্ষোভের সাথে তারাও জরিত আছে।
ইমাম হোসাইনের (আ:)-এর জিয়ারতকারীরা কারবালায়, দোয়া আরাফে পড়বে, এবং এই দিনে ইমাম হোসাইন (আ:)-এর মাজারে আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
#893501
captcha