দৈনিক রিয়াদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সংখ্যার কুরআন শরিফ মদিনা মুনাওয়ারা’র বাদশা ফাহাদ কুরআন প্রকাশনী কর্তৃক প্রকাশিত ও বিভিন্ন দেশের হাজ্বীদের মাঝে বিতরণ করা হয়েছে।
ঐ কুরআন শরিফগুলো বিভিন্ন ভাষায়, বিভিন্ন স্টাইলে প্রকাশিত এবং প্রতি বছর হাজ্বীদের মাঝে বিতরণ করা হয়ে থাকে।
বলাবাহুল্য, সৌদি আরবের ওয়াকফ, ধর্ম ও প্রচার বিষয়ক মন্ত্রণালয় এ সকল কুরআন শরিফ বিতরণের জন্য বিশেষ কর্মসূচী গ্রহণ করেছে। এ পর্যন্ত এ মন্ত্রণালয় ৩০ লক্ষাধিক কুরআন শরিফ বিভিন্ন দেশ থেকে আসা হাজ্বীদের মাঝে বিতরণ করেছে।#894693