IQNA

আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ আলজেরিয়ায় নির্মিত হচ্ছে

22:45 - November 08, 2011
সংবাদ: 2219365
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ মসজিদের নির্মাণ কাজ আলজেরিয়ায় শুরু হয়েছে। আলজেরিয়ার প্রেসিডেন্ট ‘আব্দুল আযিয বু তুফাইলিকাহ’ উক্ত মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : ২৭০ মিটার উচ্চতার একটি মিনারের অধিকারী এ মসজিদটি হবে মক্কা ও মদিনার পর বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ মসজিদ।
২০ হেক্টর জমির উপর নির্মিত এ মসজিদটি এদেশের ‘মুহাম্মাদিয়া’ অঞ্চলে নির্মিত হচ্ছে, এতে ১ লক্ষ ২০ হাজার মুসল্লি একত্রে নামায আদায় করতে পারবে। এ মসজিদের সাথে থাকছে একটি গ্রন্থাগার (যাতে থাকছে ২০০০ লোকের ধারণ ক্ষমতা বিশিষ্ট একটি স্ট্যাডি হল) যাদুঘর, এবং একটি গবেষণাকেন্দ্র।
বলাবাহুল্য, ধারণা করা হচ্ছে এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ১.৩ বিলিয়ন ডলার অর্থ ব্যয় হবে।#894897
captcha