IQNA

মালয়েশিয়ায় ইসলামী বস্ত্র মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে

20:34 - November 09, 2011
সংবাদ: 2220040
আন্তর্জাতিক বিভাগ: পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী বস্ত্র মেলা অনুষ্ঠিত হওয়ার পর, মালয়েশিয়ায় ১৪ থেকে ১৭-ই নভেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), সংবাদপত্র «The Star» থেকে উদ্ধৃত, এই মেলা ১৯ বারের মত অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে ৬০ টি ডিজাইনের ইসলামী পোশাক এই মেলায় উপস্থাপন করা হবে, এই দেশ গুলো হল মালয়েশিয়, ইন্দোনেশিয়া, জাপান, সিঙ্গাপুর, চীন এবং অস্ট্রেলিয়া।
এই মেলা মন্ত্রণালয় ও বিভিন্ন এনজিও এর সহায়তায় এবং মালয়েশিয়ায় ইসলামী বস্ত্র শিল্পের উদ্যোগে অনুষ্ঠিত হবে। এই মেলার লাভের একটি অংশ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী «মানছুর রাসমা» এবং ইসলামী বস্ত্র মেলার উদ্যোক্তা জানিয়েছেন, সাহায্য পৌঁছানোই এই ইসলামী বস্ত্র মেলার প্রধান উদ্দেশ্য।
মালয়েশিয়ার ইসলামী ফ্যাশন উত্সব ২০০৬2006 সালে চালু হয়েছে এবং এ-পর্যন্ত এই অনুষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন দেশে ১৮ বারের মত অনুষ্ঠিত হয়েছে।
#895486
captcha