ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : উক্ত অনুষ্ঠান আজ (বুধবার) স্থানীয় সময় রাত ৮ টায় শিয়াদের শিক্ষা, সামাজিক ও প্রশিক্ষণ বিষয়ক প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে।
এ অনুষ্ঠানের কর্মসূচী পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। পবিত্র কুরআন হতে তেলাওয়াত করবেন বিশিষ্ট ক্বারী ‘নাজমী’। অতঃপর ‘এসলাহ’ পত্রিকার সম্পাদক মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ জাবের জাওয়ারাসী, লাখনৌ শহরের বিশিষ্ট বক্তা সাইয়্যেদ কায়েম মাহদী বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, এ অনুষ্ঠানের শেষে একটি লাইভ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতার বিজয়ী তিন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।#895324