হজ্ব বিষয়ক অধিদপ্তরের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরানি যায়েরদেরকে বহনকারী একটি বাস রাস্তায় পেতে রাখা মাইনের সংস্পর্শে আসলে মাইনটির বিস্ফোরণ ঘটে, এ ঘটনায় ৩ জন ইরানি যায়ের (যেয়ারতকারী) শহীদ এবং অপর ৬ জন আহত হয়েছে।
ইরানের গীলান (জিলান) প্রদেশের কিছু যায়ের ঐ বাসে করে গত মঙ্গলবার বিকাল ৬টার সময় সামেররা হতে ফেরার পথে এ ঘটনার শিকার হয়। আহত ঐ ছয় ইরানিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হজ্ব বিষয়ক অধিদপ্তরের বর্ণনামতে নিহত ঐ ৩ যায়েরে’র নাম হচ্ছে ; সাইয়্যেদ মুহাম্মাদ আলী ফাল্লাহ হুসাইনী, যাহরা দাকিকী ও হেদায়েত দারভিশভান্দ।
এ অধিদপ্তর আরো জানিয়েছে যে, আহতদেরকে আজ হাসপাতাল হতে বিমানে করে ইরানে আনা হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা উক্ত শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।#895802