IQNA

হিউস্টনে ইমাম আলী নাকী (আ.) এর জন্মবার্ষিকী পালিত

22:20 - November 12, 2011
সংবাদ: 2221263
সাংস্কৃতিক বিভাগ : হযরত ইমাম আলী নাকী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে অবস্থিত ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
Iec-houston ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইমাম আলী নাকী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল গতকাল মাগরিব ও এশার নামাযান্তে হিউস্টন ইসলামি কেন্দ্রের কর্মকর্তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত মাহফিল বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অব্যহত থাকে। কর্মসূচীসমূহের মধ্যে ছিল ইমাম আলী (আ.) এর জীবনী ও ব্যক্তিত্ব ভিত্তিক বক্তৃতা এবং ইমামগণ (আ.) এর জন্মদিনে পঠিত বিশেষ ইসলামি সঙ্গিত পাঠ ইত্যাদি।
উল্লেখ্য, হিউস্টন ইসলামি কেন্দ্র পবিত্র ঈদে গ্বাদীর উপলক্ষে আগামীকাল (১৩ই নভেম্বর) বিভিন্ন কর্মসূচী’র মধ্য দিয়ে এক আনন্দ মাহফিলের আয়োজন করেছে। আহলে বাইত (আ.) গণের উপস্থিতিতে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে।#896766
captcha