IQNA

হাজ্বীদের মাঝে ২০ মিলিয়ন কুরআন শরিফ বিতরণ

18:40 - November 13, 2011
সংবাদ: 2222025
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : সৌদি আরবের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, চলতি বছর মহান আল্লাহর গৃহের হাজ্বীদের মাঝে ২ কোটি কুরআন শরিফ ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বিতরণ করা হয়েছে।
Haj Information ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ইসলামের সাথে পরিচিতি বিষয়ক পরিষদের প্রধান তাল্লাল বিন আহমাদ আকীল এ কথা উল্লেখ করে ঘোষণা করেছেন যে, এ সংখ্যার কুরআন শরিফ ও ধর্মীয় গ্রন্থাবলী, সৌদি আরব হতে হাজ্বীদের প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন : হজ্বের দিনগুলোতে প্রতিদিন গড়ে আড়াই লক্ষ কুরআন শরিফসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ ও ধর্মীয় সিডি হাজ্বীদের মাঝে বিতরণ করা হয়েছে।#897197
captcha