IQNA

আমেরিকায় শিশুদের বার্ষিক কোরআন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে

20:08 - November 13, 2011
সংবাদ: 2222054
আন্তর্জাতিক বিভাগ: শিশুদের বার্ষিক কোরআন উৎসব ২০১২ সালের ১৬-ই এপ্রিল থেকে ২০-শে এপ্রিল পর্যন্ত আমেরিকার ইলিনয়েস রাষ্ট্রের, ভিলা পার্কে অনুষ্ঠিত হবে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), «ifsvp» ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: পাঁচ দিনের এই উৎসবে, জ্ঞান প্রবর্তন ও পবিত্র কোরআনের বানী স্থান ও কালের ঊর্ধ্বে এ বিষয়ে বিশ্লেষণ ও শিশুদের জন্য কোরআন শিক্ষার সুযোগ করে দেওয়া হবে।
বাচ্চাদের কোরআন হেফজের উৎসাহিত করার জন্য প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান, হেফজে কোরআনের ব্যবস্থা করা হয়েছে।
এই প্রতিযোগিতায় তিন শ্রেণীর শিশু, কিন্ডারগার্টেনের শিশু, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিশুরা এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্ররা অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য সুরা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এই সুরার মূল বানীও বর্ণনা করতে হবে।
এই প্রতিযোগিতার বিচারকগণ, কোরআনের উপর দক্ষতা এবং কোরআন তেলাওয়াতের উপর লক্ষ করে বিজয়ীদেরকে নির্ধারণ করবেন।
#897053
captcha