বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পবিত্র ঈদে গ্বাদীর ও বেলায়েতের দশক উপলক্ষে ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে গৃহীত কর্মসূচীর আওতায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিল গতকাল ১৫ই নভেম্বর ফিলিপাইনে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয় শিয়া ও এদেশে অবস্থানরত ইরানিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলটি আল মোস্তফা (স.) আন্তর্জাতিক কলেজে’র প্রধান সাইয়্যেদ হাশেম মুসাভীকে সংবর্ধনা দান করাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অব্যাহত থাকে। অনুষ্ঠানের মধ্যে ছিল ইরানি কালচারাল কাউন্সেলরের বক্তব্য, আল মোস্তফা (স.) আন্তর্জাতিক কলেজের প্রধানের বক্তব্য, ইসলামি সঙ্গিত পরিবেশন ও ভিডিও ক্লিপ পরিদর্শন ইত্যাদি।#899549