আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, ইমাম আলী (আ:) ইসলামিক কেন্দ্রে, ১৮-ই নভেম্বরে ঈদে গাদিরের উৎসব অনুষ্ঠান উদযাপন হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), ভিয়েনায় আলী (আ:) ইসলামিক সেন্টারের পাবলিক অ্যাফেয়ার্সের রিপোর্ট: এই উৎসব অনুষ্ঠানটি ঈদে গাদিরের দিনে, স্থানীয় সময় ১৭-টায়, আহলে বাইয়েতের প্রেমিক এবং মিত্রদের উপস্থিতিতে ভিয়েনায় আলী (আ:) ইসলামী কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
ভিয়েনায় ইমাম আলী (আ:) ইসলামী কেন্দ্রের কর্তৃপক্ষ মুসলমানদের ঈদে গাদির উপলক্ষে অভিনন্দন জানিয়ে বলেছেন: গাদির হচ্ছে রাসূল (সা:)-এর নবুওয়াতি ধারা যা আলি (আ:)-এর বেলায়াতের মাধ্যমে অব্যাহত থাকবে এবং ঈদে গাদির, আসমান ও জমিনের অধিবাসীদের মোবারক হোক।
এই অনুষ্ঠানে ঈদে গাদিরের ৬ টি বিশেষ হাদীস বর্ণনা করা হয়, যার মধ্যে «فليبلغ الحاضر الغائب والوالد الولد الی يوم القيامة» উপস্থিতিরা অনুপস্থিতিদেরকে এবং পিতারা তাদের পুত্রদেরকে আলী (আ:)-এর এই বেলায়েতের কথা কিয়ামতের দিন পর্যন্ত পৌঁছে দিবে।
#899176