IQNA

মালয়েশিয়ায় টেলিভিশন প্রোগ্রাম "হালাল বিশ্ব" সম্প্রচার

22:43 - November 21, 2011
সংবাদ: 2226435
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ায়, ১৭-ই নভেম্বরে প্রথম বারের মত টেলিভিশনের বিশেষ প্রোগ্রাম "হালাল বিশ্ব"-এর প্রথম পর্ব "NTV7" চ্যানেলে সম্প্রচার করা হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), «Halal Focus» ওয়েবসাইট থেকে রিপোর্ট করেছে: মালয়েশিয়ার হালাল শিল্প উন্নয়ন কর্পোরেশন (HDC)-এর সহায়তায় ১৩ পর্ব বিশিষ্ট ৩০ মিনিটের এই প্রোগ্রামটি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ১৯:৩০ মিনিটে সম্প্রচার করা হবে।
এই অনুষ্ঠানের প্রথম পর্বে, হালাল পণ্যের উপর জ্ঞান এবং তথ্য প্রদান করা হয়েছে।
মালয়েশিয়ার হালাল শিল্প উন্নয়ন কর্পোরেশনের নির্বাহী পরিচালক "জামিল বোদিন" ঘোষণা করেছেন: "হালাল বিশ্ব" এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হালাল পণ্যের উপকার সম্পর্কে জনগণকে অজ্ঞত করা।
তিনি আরো বলেছেন, এই অনুষ্ঠানে হালাল পণ্য, হালাল খাদ্য এবং যে পণ্যগুলো হালাল নয় সে গুলোর উপর পর্যালোচনা করা হবে।
#900483
captcha