আন্তর্জাতিক বিভাগ: মহরম মাসের শুরুতেই, শোকের চিন্হ হিসেবে ইমাম হোসাইন (আ.)-এর মাযার শরীফে, কালো পতাকা উড্ডয়ন করা হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা),"নুন" সংবাদ সংস্থার উদ্ধৃত রিপোর্ট: ইমাম হোসাইন (আ.)-এর মাযারের পতাকা, ২৬-শে নভেম্বর, শনিবারে লাল থেকে কালোয় পরিবর্তন করা হয়েছে।
ইমাম হোসাইন (আ.)-এর চল্লিশা পর্যন্ত কালো পতাকা উড্ডয়ন করা থাকবে এবং তার পরে কালো পতাকা নামিয়ে আবারো লাল পতাকা উড্ডয়ন করা হবে।
ইমাম হোসাইন (আ.) এবং তার সাথীদের শহীদ এবং রক্তাক্ত কারবালার চিন্হ হিসেবে লালা পতাকা উড্ডয়ন করা হয়।
প্রতি বছর ইমাম হোসাইন (আ.)-এর মাযারের পতাকা পরিবর্তনের সাথে সাথে হযরত আব্বাস (আ.)-এর মাযারের পতাকা পরিবর্তন করা হয়।
#905787