আন্তর্জাতিক বিভাগ: পবিত্র মহরম মাসে ইমাম হোসাইন (আ.)-এর পবিত্র শাহাদত উপলক্ষে, ২৮-শে নভেম্বরে লেবাননের রাজধানী “বৈরুতে” মুসলিম ওলামাগণ, “ইমাম হোসাইন (আ.) এবং ইসলামী জাগরণ” সম্মেলন অনুষ্ঠিত করেছেন।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা),"Alantqad" ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: শিয়া এবং সুন্নি ওলামা-গণদের নিয়ে এই সাংস্কৃতিক সভা উদযাপন হয়েছে।
কারবালায় ইমাম হোসাইন (আ.) এবং তার সাথীদের শহীদ এবং আহলে বায়েতের ফযিলতই ছিল, “ইমাম হোসাইন (আ.) এবং ইসলামী জাগরণ” সম্মেলনে বিষয়বস্তু।
এই সম্মেলনটি “মুসলমান ওলামা এসোসিয়েশনের” উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং হিজবুল্লাহ্ এর সভাপতি “শেখ ইব্রাহিম আমিন আল-সায়্যেদ”, লেবাননের "Sidon" অঞ্চলে “জেরুজালেম মসজিদের” ইমাম “শেখ মাহের হামুদি”, এবং মুসলিম ওলামা এসোসিয়েশনের সদস্য “শেখ মুহাম্মদ আমরু” বিশেষ বক্তৃতা প্রদান করেন।
উল্লেখ করা প্রয়োজন যে, বৈরুতে, “হারিক” অঞ্চলে, মুসলমান ওলামা এসোসিয়েশনের অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
908328#