IQNA

তাঞ্জানিয়ায় “মারেফাত রেডিও” চ্যানেলে, মহরম মাসের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার

9:49 - December 05, 2011
সংবাদ: 2234325
সংস্কৃতি এবং শিল্প বিভাগ: তাঞ্জানিয়ায়, শিয়াদের “মারেফাত রেডিও” চ্যানেল ঘোষণা করেছে, ইমাম হোসাইন (আ.) এর জীবনী সম্পর্কে মহরম মাসের বিশেষ অনুষ্ঠান প্রস্তুত করেছে এবং এই বিশেষ অনুষ্ঠানটি প্রতিদিন প্রচার করা হচ্ছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), আফ্রিকান অঞ্চলের রিপোর্ট: তাঞ্জানিয়ার “মারেফাত রেডিও” চ্যানেলের ডাইরেক্টর “আমিন আবু বকর” তার নিজের বক্তৃতায় জানিয়েছেন, এই রেডিও চ্যানেলটি (TANGA) শহরে অবস্থিত এবং “FM” তরঙ্গ এবং “105.3” ফ্রিকোয়েন্সিতে, এই বিশেষ প্রোগ্রাম সম্প্রচার করা হচ্ছে এবং তাঞ্জানিয়ায় এই প্রথম বারের মতো রেডিও চ্যানেলের মাধ্যমে এই দেশের জনগণের কাছে আহলে বায়েতের কথা সম্প্রচার করছে।
আমিন আবু বকর আরো বলেছেন, মহরম মাসের বিশেষ অনুষ্ঠান যেমন, “ইমাম হোসাইন (আ.)-এর বিপ্লবের কারণ এবং আশুরার সংবাদ” সম্প্রচার করা হচ্ছে।
তিনি শেষ প্রান্তে বলেছেন, তাঞ্জানিয়ার উপকূলবর্তী এলাকার, এক লক্ষ্য পঞ্চাশ হাজার লোকরও বেশি এই রেডিও চ্যানেলের কণ্ঠ শুনছে এবং
“মারেফাত রেডিও” চ্যানেল অত্যন্ত ভারী দায়িত্ব পালন করছে।
907633#
captcha