IQNA

ইউক্রেনে মুসলমানদের প্রথম মসজিদ উদ্বোধন হয়েছে

15:31 - December 05, 2011
সংবাদ: 2234372
আন্তর্জাতিক বিভাগ: ইউক্রেনের রাজধানী “কিয়েভ” শহরে ২য় ডিসেম্বরে মুসলমানদের প্রথম মসজিদ উদ্বোধন হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা),«fr.apa» ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: ইউক্রেনে, চল্লিশটি দেশের প্রতিনিধির উপস্থিতিতে “কিয়েভ” শহরে মুসলমানদের প্রথম মসজিদ “আর রাহমান”, সরকারী ভাবে উদ্বোধন হয়েছে।
৩২০০ বর্গ মিটার জমির উপর নির্মিত এই মসজিদটি তিন হাজারেরও বেশী লোক একসাথে নামাজ পড়তে পারবে এবং এই মসজিদটির মিনারের উচ্চতা ২৭ মিটার।
১৯৯৪ সালে, জনগণের সাহায্যে এই মসজিদটির তৈরির কাজ শুরু হয় কিন্তু বিভিন্ন সমস্যার কারণে মসজিদটির সম্পন্নের কাজ ২০১১ সাল শেষ হয় এবং ২য় ডিসেম্বরে এই মসজিদটির উদ্বোধন হয়েছে।
“কিয়েভের” মুসলমানেরা তাদের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানগুলো, ইউক্রেনের ইসলামী সেন্টারে অনুষ্ঠিত করত। এই ইসলামী সেন্টারের নামাজ খানা ছোট হওয়ার কারণে আনেকে বাধ্য হয়ে ইসলামী সেন্টারের বাইরে নামাজ আদায় করত।
909782 #
captcha