IQNA

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

20:50 - December 08, 2011
সংবাদ: 2235248
সাংস্কৃতিক বিভাগ : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইমাম হুসাইন (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আহলে বাইত (আ.) এর মাযহাবের অনুসারীরা ছাড়াও সুন্নি মাযহাবের অনুসারীরা এ দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশের বিভিন্ন শিয়া অঞ্চলে এ দিবস উপলক্ষে শোক মজলিশ, আযাদারী ও শোক মিছিলের আয়োজন করা হয়।
বাংলাদেশের যে সকল অঞ্চলে এ দিবস উপলক্ষে শোক মিছিল বের হয়েছে তন্মধ্যে রয়েছে, ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল।
এ সকল মিছিলের পূর্বে অনুষ্ঠিত শোক মজলিশে বক্তাগণ ইমাম হুসাইন (আ.) এর স্মরণে তাদের উপর আপতিত অত্যাচারের বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন।#
captcha