ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), রয়টার্স সংবাদ সংস্থার উদ্ধৃত রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় দশের অধিক শহীদ এবং মাজার শরীফ শহরে ইমাম হোসাইন (আ.)-এর আযাদারীতে বেশ কিছু সংখ্যক শিয়া শহীদ হয়েছেন।
আফগানিস্তানে তালিবানদের পতন হওয়ার পর শিয়াদের উপর এমন নিসংশ্ব হামলা দেখা যায়নি।
আফগানিস্তানের প্রেসিডেন্ট “হামিদ কারজাই”, জার্মানের, bonn শহরে “আফগানিস্তানের ভবিষ্যৎ” নামক কনফারেন্স শেষ করার পর ইউরোপের কয়েকটি দেশে ভ্রমণ করার পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু এই সন্ত্রাসবাদের হামলার করণে নিজের সফর বাতিল করে আফগানিস্তানে ফিরে আসে।
তিনি সন্ত্রাসবাদদের ধিক্কার জানিয়ে সাংবাদিকদের বলেন, ধর্মীয় দিক থেকে এই গুরুত্ব পূর্ণ দিনে সন্ত্রাসীরা আফগানিস্তানে এমন ধিক্কার জনক কাজ করেছে।
হামিদ কারজাই আরো বলেন, আফগানিস্তানের শত্রুরা এই হামলার মাধ্যমে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে।
এমতাবস্থায়, আফগানিস্তানের শিয়া ওলামা কাউন্সিলারের পক্ষ থেকে ঘোষণা করেছেন যে, শোকানুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত জনতা এবং “মাযার শরীফ ও কাবুলের” শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং হোসাইন (আ.)-এর শোকানুষ্ঠানে সমস্ত অংশগ্রহণকারীদের অনুরোধ জানিয়েছেন যে, তার যেন কোন প্রকার আক্রমণ ও বিশৃঙ্খলা সৃষ্টি না করেন এবং আত্মদমন ও ধৈর্য ধারণ করেন এবং নিরাপত্তা বাহিনীদের সঙ্গে সহযোগিতা করেন।
911393#