ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা)-এর বরাত দিয়ে পশ্চিম এশিয়ার দক্ষিণ ও পশ্চিম শাখার উদ্ধৃত রিপোর্ট: লাকনু শহরে যুবক সংগঠনের নেতা “সৈয়দ জুলফিকার রাজাভি”, এই বিশেষ সংখ্যার প্রকাশনা এবং বিতরণের ব্যাপারে সংবাদ সংস্থা ইকনার রিপোর্টারকে জানান যে, ১২ পৃষ্ঠা বিশিষ্ট এই বিশেষ সংখ্যা ২০০০ কপি ছাপানো হয়েছে এবং ইমাম হোসাইন (আ.)-এর শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে বণ্টন করা হয়েছে।
“কারবালায় ইমাম হোসাইন (আ.)-এর বিপ্লবের উদ্দেশ্য”, “কারবালা এবং আমাদের দায়িত্ব”, “ইমাম হোসাইন (আ.)-এর শোকানুষ্ঠান উদযাপনের গুরুত্ব” এগুলো ছিল এই বিশেষ সংখ্যার বিষয়বস্তু।
পৃথিবীর বিভিন্ন দেশের আযাদারীর ছবি এই বিশেষ সংখ্যার প্রকাশ করা হয়েছে, তারমধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান, ইরাক, সিরিয়া এবং ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ এবং ভারতের জনগণ ও এই শোকানুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই বিশেষ সংখ্যা প্রকাশের জন্য স্বাগত জানিয়েছেন।
911550#