IQNA

ইংল্যান্ডে, নতুন মুসলমানদের জন্য কোরআন ও ইসলামিক আহকাম শিক্ষা

0:36 - December 11, 2011
সংবাদ: 2236203
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে লন্ডনে, নতুন মুসলমানদের জন্য কোরআন ও ইসলামী আহকাম শিক্ষার ব্যবস্থার করা হয়েছে।
«IC-El» ওয়েবসাইটের-এর বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা” উদ্ধৃত রিপোর্ট: এই শিক্ষা কোর্স, প্রতি সপ্তাহের শনিবারে, পুরুষ এবং নারীদের পৃথক ভাবে অনুষ্ঠিত হবে এবং আরবি ভাষা, আহকাম, আকাইদ, আখলাক এবং কোরআন আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রাথমিক পর্যায়, মধ্যবর্তী পর্যায় এবং উন্নত পর্যায়ে এই তিন পর্যায়ে কোরআন আবৃত্তির ক্লাস নেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে আরবি বর্ণমালা ও কোরআন পড়া এবং মধ্যবর্তী ও উন্নত পর্যায়ে তাজবিদের (বিশোধক) নিয়মাবলীর প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
এই শিক্ষা কোর্স, ইংল্যান্ডের ইংরাজি বিভাগ ও ইসলামিক গণযোগাযোগ সেন্টারের উদ্যোগে ১০-ই ডিসেম্বরে শুরু হয়েছে এবং ২০১২ সালের দ্বিতীয় এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
912804#
captcha