IQNA

পাকিস্তানে ২৬তম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

17:30 - December 17, 2011
সংবাদ: 2240182
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ২৬তম কুরআন প্রতিযোগিতা আগামী ১৯শে ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Pakistan Observer এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা পাঞ্জাব প্রদেশের ওয়াকফ বিষয়ক সংস্থার উদ্যোগে হেফজ ও তেলাওয়াত বিভাগে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীরা ৪ টি –পরিপূর্ণ ৩০ পারা, প্রথম ২০ পারা, প্রথম ১০ পারা এবং প্রথম ৫ পারা- বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবেন।
তেলাওয়াত বিভাগেও পুরুষ ও নারী প্রতিযোগীগণ আলাদা আলাদা ভাবে দু’টি –অনুর্ধ্ব ১৬ ও ১৬ বছরের অধিক- বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করবেন।#917132
captcha