ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), পূর্ব এশিয়ার পূর্ব এবং দক্ষিণ অঞ্চলের শাখার রিপোর্ট: এই আন্তর্জাতিক সম্মেলন মিশরের আজ্জাহরা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, দারুস সালামের ইসলামী স্টাডিজ ইন্সটিটিউট, সৌদি আরবের কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবর্গ উপস্থিত থাকবেন।
এই ইসলামিক শিক্ষামূলক সম্মেলন মালয়েশিয়ান মুসলিম বুদ্ধিজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৯ থেকে ২১-শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনে, মুসলমান সম্প্রদায়ের মধ্যে শিক্ষামূলক সিস্টেমের উন্নয়ন ও প্রবর্তন, ইসলামী চিন্তাবিদদের মতামত প্রদান ও গবেষণার ফলাফল, কমিউনিটি নির্মাণ ও একে অপরের সাথে তাদের মতামত প্রদান ও বিভিন্ন পদ্ধতির তুলনা, শিক্ষামূলক পূর্ববর্তী ও নতুন সিস্টেমের অসুবিধা ও সুবিধা সম্পর্কে অলোচনা করা হবে।
917545#