«Palestine Info» ওয়েবসাইটে “ইউনিসেফের প্রতিবেদনের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনার রিপোর্ট: জায়নবাদীদের অধিষ্ঠিত বাহিনীরা শিশুদের উপর তাদের হামলা বৃদ্ধি করে। ২০১১ সালের প্রথম দিকে ১৯ জন শিশুকে নিহত এবং ৪০৩ জন শিশুকে আহত করেছে।
এই রিপোর্ট অনুযায়ী, জায়নবাদীদের অধিষ্ঠিত বাহিনীরা গত বছরে ৯ জন শিশুকে নিহত এবং ৩০৮ জন শিশুকে আহত করেছে। একই ভাবে তারা ১২ থেকে ১৭ বছরের ফিলিস্তিনি নব-যুবকদের নিজেদের কারাগারে বন্দী করে রেখেছে।
এই সংবাদ সংস্থা আরও ঘোষণা করেছে, ইসরাইলী কারাগারে ২০ জন ফিলিস্তিনি শিশুকে বন্দি-বস্তায় নির্যাতন করেছে এবং জায়নবাদীরা একটি শিশুকে টাকার লোভ দেখিয়ে তাদের গুপ্তচর হওয়ার জন্য জোর প্রয়োগ করে কিন্তু সেই শিশুটি এই ঘৃনতর কাজকে প্রত্যাখ্যান করে।
ইউনিসেফ আরও জনায়, জায়নবাদীরা, আহত শিশুদের চিকিৎসার জন্য ডাক্তারদের গাজা স্ট্রিপে প্রবেশের বাধা সৃষ্টি করে। জায়নবাদীদের হামলার কারণে ফিলিস্তিনির বাড়িঘর ধ্বংস হয় এবং ৭৮ জন শিশু কোন আশ্রয় কেন্দ্র ছাড়াই থাকে।
918608#