IQNA

লেবানন ও মধ্যপ্রাচ্যে ঘটমান ঘটনাবলী পর্যালোচনা করলেন নাসরুল্লাহ

22:42 - December 21, 2011
সংবাদ: 2243086
আন্তর্জাতিক বিভাগ : লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধানের সাথে লেবাননের জাতিয় ফ্রিডম পার্টির প্রধানের সাক্ষাতে লেবানন ও মধ্যপ্রাচ্যে ঘটমান ঘটনাবলী পর্যালোচিত হয়েছে।
আল-মানার নিউজ চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ, লেবাননের জাতীয় ফ্রিডম পার্টির প্রধান মিশেল আওনের সাথে সাক্ষাতকালে লেবানন ও মধ্যপ্রাচ্যে ঘটমান ঘটনাবলীর পর্যালোচনা করেছেন।
এ সাক্ষাত অনুষ্ঠানে লেবাননের জ্বালানীমন্ত্রী জাবরান বাসিল এবং হিজবুল্লাহ কর্মকর্তা হুসাইন আল-খালিল ও ওয়াফিক আল-সাফফা উপস্থিত ছিলেন। এ সাক্ষাতে লেবাননের জাতীয় ফ্রিডম পার্টির কর্মতত্পরতার উপর একটি প্রতিবেদন পেশ করা হয়।
উল্লেখ্য, সাক্ষাতে উভয়পক্ষ বিভিন্ন চ্যালেঞ্জের বিপরীতে লেবাননকে রক্ষার বিষয়ে পরস্পরের সহযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।#920135
captcha