«abc.az» ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনার রিপোর্ট: এই সম্মেলনটি ইসলামী সমবায় সংস্থা, পরিবার মন্ত্রণালয় এবং তুরস্কের সামাজিক পলিসি সংগঠনের প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছে।
আজারবাইজানের জাতীয় অধিবেশন থেকে ঘোষণা করেছে, তুরস্কের প্রধান মন্ত্রী “রাজাব তিব ওরদুগন” এই সম্মেলন উদ্বোধন করেছেন।
এই সম্মেলনে নারী ও পুরুষের সমান অধিকার এবং রাজনীতিতে নারীদের ভূমিকা ও অংশগ্রহণ, মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকায় নারীদের অধিকার, ইসলাম ও গণতন্ত্র এবং নারী ও পুরুষের সমান অধিকার পর্যালোচনা করা হবে।
এই আন্তর্জাতিক সম্মেলন ২৫-শে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
919487#