আন্তর্জাতিক বিভাগ: সেনেগালের রাজধানী ডাকারে, আন্তর্জাতিক বই মেলায় “নামাজ শিক্ষা”, “হেফজে কোরআনে করিম” এবং “ধর্মীয় মূলনীতি” বই গুলো সবথেকে বেশী বিক্রি হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), «aps» ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক বই মেলার কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্যান্য ধর্মের লোকেরা ইসলাম সম্পর্কিত বইগুলোকে বেশী করে স্বাগত জানিয়েছেন।
এই রিপোর্ট অনুযায়ী, “হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী”, “শুদ্ধ নামাজ এবং সঠিক ওজু” এবং “বিভিন্ন দেশে মুসলমানদের ঐক্য” বইগুলো সবথেকে বেশি বিক্রি হয়েছে।
পূর্ববর্তী গ্রন্থমেলায় ধর্মীয় এবং কোরআন সম্পর্কিত বইগুলো এতো বেশি বিক্রি হয়েছিল যে ডাকারে ত্রয়োদশী আন্তর্জাতিক গ্রন্থমেলার কর্তৃপক্ষ, এই গ্রন্থমেলার প্রচার পত্রে পবিত্র কোরআন শরিফের ছবি এবং মেলার নাম “স্বর্গীয় বই” রেখেছে।
উল্লেখ্য যে, ত্রয়োদশী আন্তর্জাতিক গ্রন্থমেলা ১৭-ই ডিসেম্বর থেকে ২২-শে ডিসেম্বর পর্যন্ত সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত হবে।
921290#