IQNA

লাহোরে পবিত্র কোরআন শরীফের ক্যালিগ্রাফিটির প্রদর্শনী

20:27 - December 26, 2011
সংবাদ: 2245758
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানি শিল্পীরা পবিত্র কোরআন শরীফের আয়াত, জল রংয়ে লেখা এবং ক্যালিগ্রাফিটির প্রদর্শনী লাহোর শহরে উদযাপন করেছেন।
“ডেইলি টাইমস” সংবাদপত্রে বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনার রিপোর্ট: এই প্রদর্শনী, পাকিস্তানের জাতীয় শিল্পকলা স্কুলের প্রচেষ্টায় “আলহাম্বরা” শিল্প গ্যালারীতে ২৪-শে ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের জাতীয় শিল্পকলা স্কুলের ছাত্ররা পবিত্র কোরআন শরীফের আয়াতগুলো উদ্ভাবনশীল এবং সুন্দর ভাবে লিখে এই প্রদর্শনীতে প্রদর্শিত করেছে।
এই শিল্প প্রদর্শনী এক সপ্তাহ পর্যন্ত দর্শকবৃন্দদের জন্য অতিবাহিত থাকবে।
922147#
captcha